মাদারীপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় বাসচাপায় এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার সন্নাসীচর চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আশু মশালপী (৪০) উপজেলার পূর্ব সন্নাসীচর গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশের পাঁচ্চড় ফাঁড়ির সার্জেন্ট মো. আসাদুল ইসলাম জানান, রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় আশু ঘটনাস্থলেই মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫১৮ ঘ.
bdnews24