২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫১ সুপারিশে জনমতের প্রতিফলন নেই: ফখরুল

সংবিধান সংশোধন কমিটির ৫১টি সুপারিশে জনমতের প্রতিফলন ঘটেটি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 06:59 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন কমিটির ৫১টি সুপারিশে জনমতের প্রতিফলন ঘটেটি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, "বিশেষ কমিটির ৫১টি সুপারিশে জনগণের আশা-আকাক্সক্ষাকে ধ্বংস করা হয়েছে। তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধান তচনচ করে ফেলেছে। এভাবে সংবিধান সংশোধন গ্রহণযোগ্য নয়।" বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে ফখরুল একথা বলেন। সংবিধান সংংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ ৫১টি সুপারিশ বুধবার সংসদে উপস্থাপন করে। বিএনপি নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না। সংসদে ফিরতে প্রধানমন্ত্রীর আহ্বানের জবাবে ফখরুল বলেন, "একদিকে প্রধানমন্ত্রী সংসদে ফেরার আহবান জানাচ্ছেন, অন্যদিকে দমননীতি অনুসরণ করে র‌্যাব-পুলিশ দিয়ে বিরোধী দলের ওপর নির্যাতন চালানো হচ্ছে। আমাদের নেতাদের বিরুদ্ধে নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে। তাই এ আহবান প্রতারণামূলক।" জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষি উপকরণ, সার, বীজের দাম বৃদ্ধিসহ ধান-চাল সংগ্রহ অভিযানে কৃষকদের ক্ষতিগ্রস্ত করার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ডিজেল, সার, বীজসহ কৃষি উপকরণের দাম বাড়ানোর সমালোচনা করে সাবেক কৃষি প্রতিমন্ত্রী ফখরুল বলেন, "কৃষকরা আজ ধান-চালের ন্যায্যমূল্য পাচ্ছে না। মুল্যস্ফীতিতে মানুষের জীবন দুর্বিষহ পর্যায় পৌঁছেছে। যখন কৃষকদের কাছে ধান-চাল নেই, তখন সরকার ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করে দলীয় মধ্য স্বত্ব