২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতির ৮ ঘণ্টা পর অস্ত্রসহ মালামাল উদ্ধার

ডাকাতির আট ঘণ্টা পর কক্সবাজারের কুতুবদিয়া থেকে একটি ইঞ্জনচালিত নৌকাসহ ১৪টি বন্দুক ও লুটের মালামাল উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 07:07 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

কক্সবাজার, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির আট ঘণ্টা পর কক্সবাজারের কুতুবদিয়া থেকে একটি ইঞ্জনচালিত নৌকাসহ ১৪টি বন্দুক ও লুটের মালামাল উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণ পয়েন্টে একটি মাছধরা নৌকায় ডাকাতি হয়। রাত ৯টার দিকে পুলিশ এসব মালামাল ও অস্ত্রসহ ডাকতদের ব্যবহৃত নৌকাটি আটক করে। কুতুবদিয়া থানার ওসি গিয়াস উদ্দিন মিঞা জানান, মহেশখালীর কুতুবজুমের হেলাল উদ্দিন কোম্পানির এফবি মায়ের দোয়া ফিশিং বোট ১০ মাঝিমাল্লা নিয়ে বেলা সাড়ে ১২টার দিকে কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণ পয়েন্টে পৌঁছলে ডাকাতদল হামলা চালায়। নৌকার মালিকের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, কুতুবদিয়ার জলদস্যু সর্দার রমিজ্যার নেতৃত্বে ২০/২৫ জন সশস্ত্র ডাকাত মাঝি মাল্লাদের মারধর করে স্থানীয় একটি হিমাগারে আটকে রাখে। তারপর তাদের নৌকার ইঞ্জিনের যন্ত্রাংশ, জাল, ডিজেল ও অন্যান্য মালামাল লুট করে। সন্ধ্যা ৭টার দিকে নৌকার মালিক হেলাল উদ্দিন মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাৎক্ষণিকভাবে উত্তর ধুরুংয়ের মিয়ারাকাটা এলাকা থেকে ডাকাতদের বহনকারী নৌকা থেকে আটটি লম্বা বন্দুক ও ছয়টি কাটা বন্দুকসহ ডাকাতির সব মালমাল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে গেছে জলদস্যু রমিজ্যার বিরুদ্ধে ১০ জেলে খুনসহ বহু ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪১ ঘ.