২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে চা শ্রমিক-খাসিয়া সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চা শ্রমিক ও খাসিয়াদের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 04:50 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

মৌলভীবাজার, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চা শ্রমিক ও খাসিয়াদের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার খাসিয়া অধ্যুষিত নাহার পুঞ্জিতে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে। গুলিবিদ্ধরা হলেন- পুটিয়াছড়া চা বাগানের বালি তন্তবায় ও সঞ্জু তন্তবায়। এদের একজনকে শ্রীমঙ্গল ও অপরজনকে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল