২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজাতিদের সাংবিধানিক স্বীকৃতি হচ্ছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, উপজাতিদের সাংবিধানিক স্বীকৃতির জন্য সংবিধানে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, উপজাতিদের সাংবিধানিক স্বীকৃতির জন্য সংবিধানে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত হতে যাচ্ছে। চলতি সংবিধান সংশোধন প্রক্রিয়াতেই সংবিধানের ২৩ (ক) ধারায় এই নতুন অনুচ্ছেদটি যুক্ত হবে বলে জানান তিনি। বুধবার সকালে এলজিইডি মিলনায়তনে 'আইএলও কনভেনশন ১৬৯ এবং বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার' শিরোনামের সেমিনারে তিনি এ কথা বলেন। সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি কর্তৃক ১৫ নং সুপারিশে উল্ল্যেখ করা হয়েছে- উপজাতি, ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃগোষ্ঠী ও স