ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন সংযোগ ও গ্যাস সংকটের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যাহত হওয়ায় চলতি গ্রীষ্ম মওসুমে লোড-শেডিং বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
পিডিবি'র চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গরম বাড়লেই বিদ্যুতের চাহিদা বাড়ে। এ কারণে লোড-শেডিংয়ের পরিমাণও বেড়ে যায়।
"বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া বন্ধ থাকার পর গত মে মাস থেকে তা আবার চালু করায় চাহিদা কিছুটা বেড়েছে।"
এছাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলো চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় উৎপাদনে ঘাটতি থাকায় সংকটের সমাধান এ মুহূর্তে করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
আলমগীর কবির বলেন, "বিদ্যুতের উৎপাদন বাড়াতে সরকার যে পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়িত হলে নভেম্বর নাগাদ লোড শেডিং ক্রমান্বয়ে হ্রাস পাবে।"
এ বছরের মধ্যে আরো প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানান তিনি।
রাজধানীতে বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে লোড-শেডিংয়ের পরিমাণ বেড়েছে। দিনে ৪-৫ বার লোডশেডিংয়ের পাশাপাশি এখন রাতেও তা চলছে সমানতালে।
দিনে-রাতে বেশ কয়েকবার বিদ্যুতের লোড-শেডিংয়ের ফলে মানুষকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মোহাম্মদপুর এলাকার বাসিন্দা সাখাওয়াত হোসেন বলেন, "দিনে ও রাতে কয়েকবার বিদ্যুৎ চলে যায়। প্রতিবারই এক থেকে দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে।"
মিরপুরের পল্লবী এলাকার বাসিন্দা জাকিয়া আক্তার বলেন, "বর্তমানে লোডশেডিং ভয়াবহ রূপ নিয়েছে। বিদ্যুৎ ঠিকমতো না থাকায় সংসারের কাজকর্ম বিঘি
bdnews24