২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস ৯ জুন

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে জুন বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস পালিত হবে আগামী ৯।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 06:29 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে জুন বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস পালিত হবে আগামী ৯। 'নিয়ন্ত্রকের কাজে সহায়তা দান'- এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বে প্রথমবারের মতো দিবসটি পালিত হতে যাচ্ছে। অ্যাক্রিডিটেশন সংশ্লিষ্ট কাজে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন ফোরাম (আইএএফ) ও ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রিডিটেশন কর্পোরেশন (আইএলএসি) যৌথভাবে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। অ্যাক্রিডিটেশনের প্রয়োজনীয়তা তুলে ধরতে সরকার, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোই দিবসটি পালনের মূল উদ্দেশ্য। অ্যাক্রিডিটেশনের মাধ্যমে যোগ্যতা, কর্তৃত্ব এবং বিশ্বাসযোগ্যতার সনদ দেওয়া হয়, যা বিশ্বজুড়ে গ্রহণযোগ্য। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (ব্যাব) ২০০৬ সাল থেকে অ্যাক্রিডিটেশন সদন প্রদানের কর্তৃত্ব লাভ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২৩৫৬ ঘ.