ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সফররত পররাষ্ট্র সচিব নিরুপমা রাও মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নিরুপমা রাও মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন।
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম ও বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত রাজীত মিত্র এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২৪২ ঘ.
bdnews24