সাতক্ষীরা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হককে জীবননাশের হুমকি দিয়েছে চোরাকারবারীরা।
সোমবার রাতে মোবাইল টেলিফোনে সাংবাদিক তৌহিদুল হককে এই হুমকি দেয়।
এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
যশোর থেকে প্রকাশিত একটি পত্রিকায় গত ৫ জুন ঘোনা সীমান্তে চোরাকারবার সম্পর্কিত একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি পরিবেশন করেন সাংবাদিক তৌহিদুল হক।
এতে ক্ষুব্ধ হয়ে চোরাকারবারীরা সোমবার রাত সাড়ে ৯টার দিকে তৌহিদুলকে প্রাণনাশের হুমকি দেয়।
তৌহিদুল হক তাৎক্ষণিকভাবে ঘটনাটি সদর থানার ওসি শাহজাহান আলী খাঁনকে জানান।
এ ব্যাপারে তৌহিদুল হক সোমবার রাতে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ওসি শাহজাহান আলী খাঁন জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৩৭ ঘ.
bdnews24