২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

চাঁদাবাজি বন্ধ করাসহ ৬ দফা দাবিতে পরিবহন শ্রমিকরা রংপুর শহরে বিক্ষোভ মিছিল ও বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

রংপুর, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি বন্ধ করাসহ ৬ দফা দাবিতে পরিবহন শ্রমিকরা রংপুর শহরে বিক্ষোভ মিছিল ও বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে। সোমবার দুপুরে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এই বিক্ষোভ মিছিল বের করে। বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আকতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। বক্তারা অভিযোগ করেন, হিলি স্থলবন্দরে শ্রমিক সংগঠন নামধারী একদল সন্ত্রাসী প্রতিটি ট্রাক থেকে জোর করে দেড় থেকে দুই'শ টাকা চাঁদা আদায় করছে। এ ব্যাপারে প্রশাসনকে বার বার বলা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। বক্তারা আগামী ১১ জুনের মধ্যে ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। নাহলে আগামী ১২ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য রংপুর বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘট করা হবে বলে হুশিয়ারি দেন। সমাবেশ শেষে ৬ দফা দাবিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিয়া আব্দুল্লাহ মামুনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮০০ ঘ.