ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হকের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার এ মেয়াদ বাড়ানো হয়।
সাইফুল হকের চুক্তির মেয়াদ গত ৩ জুন শেষ হয়েছে।
চুক্তির ধারাবাহিকতা রক্ষায় নতুন নিয়োগের মেয়াদ ৪ জুন অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে বলে আদেশে বলা হয়।
এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্য এক আদেশে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. খাজা নাসির উদ্দিন মাহমুদ একই পদে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ পেয়েছেন।
অবসর-উত্তর ছুটিতে থাকা (পিআরএল) খাজা নাসিরের ছুটির অবশিষ্ট অংশ বাতিল করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭৩৯ ঘ.
bdnews24