২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছেন যুক্তরাষ্ট্রের অভিভাসন বিষয়ক কর্মকর্তা

শরণার্থী ও অভিবাসন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর সহকারী সচিব এরিক পি শোয়ার্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 10:29 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরণার্থী ও অভিবাসন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর সহকারী সচিব এরিক পি শোয়ার্জ। সোমবার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে জানানো হয়, সফরকালে সহকারী সচিব শোয়ার্জ ঢাকা ও কক্সবাজারে সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। কক্সবাজার জেলায় দুটি সরকারি শিবিরে ২৯ হাজারেরও বেশি নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের এবং স্থানীয় গোষ্ঠীগুলোকে মানবিক সহায়তা দিয়ে আসছে। মানবিক সহায়তা ছাড়াও যুক্তরাষ্ট্র সরকার এ বছর মার্চে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৫০ লাখ ডলার সাহায্য দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উত্তর আফ্রিকায় রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে এই অর্থ সহায়তা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৬২৭ ঘ.