ময়মনসিংহ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের গৌরিপুর উপজেলার ১০টি ইউনিয়নের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সোমবার সাংবাদিকদের জানান, মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. রিয়াদুজ্জামান, গৌরীপুর ইউনিয়নে মো. হযরত আলী, অচিন্তপুর ইউনিয়নে মো. আব্দুল হাই, মাওহা ইউনিয়নে নূর মোহাম্মদ কালন, সহনাটি ইউনিয়নে মো. দুলাল আহম্মেদ, বোকাইনগর ইউনিয়নে মো. হাবিবুল ইসলাম খান (শহিদ), রামগোপালপুর ইউনিয়নে মো. আমিনুল ইসলাম শিকদার, ডৌহাখলা ইউনিয়নে মোহাম্মদ আবুল হাসিম, ভাংনামারী ইউনিয়নে মো. ফজলুল হক সরকার, সিধলা ইউনিয়নে জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন।
গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩১৬ ঘ.
bdnews24