সিলেট, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানীগঞ্জের ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
সোমবার প্রথম প্রহরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এ ফল ঘোষণা করেন।
নির্বাচিত ছয় চেয়ারম্যান হলেন- ইসলামপুর পশ্চিম ইউনিয়নে সামসু মিয়া, পুর্ব ইসলামপুর ইউনিয়নে বাবুল মিয়া, তেলিখাল ইউনিয়নে কাজি আলফু মিয়া, ইছাকলস ইউনিয়নে এখলাছুর রহমান, উত্তর রণিখাই ইউনিয়নে মো. ফরিদ উদ্দিন ও দক্ষিণ রণিখাই ইউনিয়নে আব্দুল হান্নান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩০৯ ঘ.
bdnews24