ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ২৭ জন সদস্যকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার বিকালে কালীগঞ্জ উপজেলার বড় কাউহাট গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদি বই ও লিফলেট পাওয়া গেছে।
র্যাব-১ এর উপপরিচালক আইনুল মোর্শেদ খান পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিষিদ্ধ সংগঠনটির সদস্যরা তখন সভা করছিলো।
গ্রেপ্তারকৃতদের নাম এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।
জঙ্গি তৎপরতার অভিযোগ ওঠার পর দুই বছর আগে হিযবুত তাহরীর নিষিদ্ধ করে সরকার। তবে স
bdnews24