২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জের ৬ ইউনিয়নে চেয়ারম্যান আওয়ামী লীগের

মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ সমর্থকরা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। দুটিতে জিতেছে বিএনপি সমর্থকরা এবং একটিতে নির্দলীয় প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 03:37 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

মুন্সীগঞ্জ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ সমর্থকরা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। দুটিতে জিতেছে বিএনপি সমর্থকরা এবং একটিতে নির্দলীয় প্রার্থী। শনিবার দিনভর ভোটগ্রহণের পর রাতে ফলাফল ঘোষণা করা হয়। সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নে মো. মুজিবুর রহমান (আওয়ামী লীগ), চিত্রকোর্টে শামসুল হুদা বাবলু (আওয়ামী লীগ), কেয়াইনে আব্দুল বারেক (আওয়ামী লীগ) ও শেখরনগরে মো. আমজাদ হোসাইন (বিএনপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শ্রীনগর উপজেলার ষোলঘরে হাজী আব্দুস সালাম (আওয়ামী লীগ), বাড়ৈখালীতে মো. সেলিম তালুকদার (আওয়ামী লীগ), হাসাড়ায় আহসান হাবিব (আওয়ামী লীগ), আটপাড়ায় হাজী আইয়ুব মিয়া (বিএনপি) এবং বীরতারায় মো. জালালউদ্দিন মিয়া (নির্দলীয়) চেয়ারম্যান হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯২৬ ঘ.