২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বর্ষায় স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা

ক'দিন পরেই আসছে আষাঢ়। এবার বর্ষা ঋতুতে অর্থাৎ আষাঢ়-শ্রাবণ মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 05:59 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক'দিন পরেই আসছে আষাঢ়। এবার বর্ষা ঋতুতে অর্থাৎ আষাঢ়-শ্রাবণ মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর শনিবার পূর্বাভাসে বলেছে, এক সপ্তাহের মধ্যে সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে। এ সময় বঙ্গোপসাগরে ১-২টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। জুন মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে উল্লেখ করে পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, জুন মাসে ঢাকা বিভাগে ৩৫৫ স্বাভাবিক বৃষ্টিপাত হয়ে থাকে। এবার ১৪ থেকে ১৮ দিন বৃষ্টি হতে পারে। এ সময় ৩৪০-৩৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। চট্টগ্রামে ১৭-২১ দিন, সিলেটে ২০-২৪ দিন, রাজশাহীতে ১২-১৬ দিন, রংপুরে ১৫-১৯ দিন, খুলনায় ১৪-১৮ দিন এবং বরিশাল বিভাগে ১৬-২০ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময় চট্টগ্রামে ৫৭০-৬১০ মিলিমিটার, সিলেটে ৬২০-৬৮০ মিলিমিটার, রাজশাহীতে ২৮০-৩২০ মিলিমিটার, রংপুরে ৩৮০-৪২০ মিলিমিটার, খুলনায় ২৮০-৩২০ মিলিমিটার এবং বরিশালে ৪৬০-৫১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। আবহাওয়া উপাত্ত, উর্দ্ধাকাশে আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশে