২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার আটক, ডিলারের বিরুদ্ধে মামলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে 'অবৈধভাবে' মজুদ করা ১১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 05:59 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

পিরোজপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে 'অবৈধভাবে' মজুদ করা ১১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে মিরুখালী ইউনিয়নের একটি বাড়িতে এ সার পাওয়া যায়। মঠবাড়িয়া থানার ওসি শেখ মো. আবু যাহিদ জানান, স্থানীয় আবু মিয়া নামে একজনের বাড়িতে ডিলার আইয়ুব আলী অবৈধভাবে ৫৫০ কেজি (১১ বস্তা) ইউরিয়া সার মজুদ করেছেন। গোপন সংবাদ পেয়ে ওই সার জব্দ করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে ডিলার আইয়ুব আলী ও বাড়ির মালিক আবু মিয়াকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক রয়েছেন বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.