২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

রাজধানীর বাবুবাজার থেকে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 04:40 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাবুবাজার থেকে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আমিনুল হোসেন ওরফে আমান (৩২) ও মো. সোহেল (২৯) নামের ওই দুই যুবককে বৃহস্পতিবার রাতে একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি সাব মেশিন কার্বাইন (এসএমসি) ও ২৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদের মধ্যে আমিনুল ওরফে আমান পুরান ঢাকার ডাকাত শহীদ গ্র"পের স্থানীয় প্রধান এবং সোহেল ডাকাত শহীদের সহযোগী বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, ডাকাত শহীদ ও তার সহযোগীরা তাঁতী বাজার, ইসলামপুর, নারিন্দা, ওয়ারি, লক্ষীবাজার ধুলাইখাল, জিঞ্জিরা এলাকার ব্যবসায়ী, ঠিকাদারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে টেলিফোন করে চাঁদা দাবি ও হুমকি দিয়ে আসছিল। আমান ও সোহেলের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২২৩৫ ঘ.