২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর চিড়িয়াখানা লেক থেকে গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার

রাজধানীর মিরপুর চিড়িয়াখানার লেক থেকে গামেন্টসকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর চিড়িয়াখানার লেক থেকে গামেন্টসকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে রেখা আক্তারের (২১) লাশ উদ্ধার হয়। শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) বাবু কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেখা স্থানীয় ইমকুলেট এপারেলস লিমিটেডে কাজ করতো। উদ্ধারকৃত লাশের হাত ওড়না দিয়ে হাত বাঁধা ছিলো। পেটে তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে রেখাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। বাবু কুমার সাহা জানান, রেখার গ্রামের বাড়ি নওগাঁর পত্মীতলার দুর্গাপুরে। তবে সে শাহআলী এলাকায় থাকতো। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০২৩ ঘ.