ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা রোববারের (৫ জুন) হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এ কে আজাদ বলেন, "যে কোনো ধরনের রাজনৈতিক অচলাবস্থা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করবে, যা আমরা আশা করি না।
"এই প্রেক্ষাপটে দেশের সামাজিক ও অর্থনৈতিক স্থীতিশীলতার স্বার্থে ৫ তারিখের হরতাল প্রত্যাহারের জন্য ব্যবসায়ী স
bdnews24