২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নেপাল-ভুটানের ট্রানজিট প্রক্রিয়া প্রায় চূড়ান্ত'

নেপাল ও ভুটানকে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারসহ ট্রানজিট সুবিধা দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপাল ও ভুটানকে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারসহ ট্রানজিট সুবিধা দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সরকারি দলের নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী আরো বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ বিষয়ক আলোচনায় বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি সুষ্ঠুভাবে শেষ করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে আইনি কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি। দক্ষিণ এশিয়া অঞ্চলের সংযোগ সড়ক নির্মাণে উদ্যোগ গ্রহণের কথা তুলে ধরে দীপু মনি বলেন, পানি সম্পদ সংরক্ষণ ও যথাযথ ব্যবহার, বাংলাদেশের প্রাপ্য হিস্যা নিশ্চিত করা, বিদ্যমান পানি সংকট মোকাবেলায় একটি সমন্বিত পানি নীতি প্রণয়ন করা হয়েছে। সেই সঙ্গে আঞ্চলিক পানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে উপ-আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২১৫৯ ঘ.