২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া হায়দার ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান নিযুক্ত হয়েছেন সাংবাদিক রোকেয়া হায়দার। আগামী ৬ জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান নিযুক্ত হয়েছেন সাংবাদিক রোকেয়া হায়দার। আগামী ৬ জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি। ১৯৫৮ সালের পর এই প্রথম কোনো নারীকে এই পদে নিয়োগ দেওয়া হলো। প্রায় তিন দশক ধরে ভয়েস অব আমেরিকার সঙ্গে যুক্ত আছেন রোকেয়া হায়দার। ১৯৬৮ সালে চট্টগ্রাম বেতারের মাধ্যমে কর্মজীবন শুরু করেন রোকেয়া। দেশ স্বাধীন হওয়ার পর খবর পাঠ শুরু করেন বাংলাদেশ টেলিভিশনে। ২০০১ সালে তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/২১১৭ ঘ.