২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রিবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ ১৫ জুনের মধ্যে

যাত্রিবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ হবে ১৫ জুনের মধ্যে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রিবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ হবে ১৫ জুনের মধ্যে হবে। বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা এবং বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি দলের সঙ্গে নৌযানের ভাড়া নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে যাত্রিবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণে ১১ সদস্যের একটি কমিটি গঠন করে ১২ জুনের মধ্যে নৌযানের ভাড়া নির্ধারণ এবং ভাড়া সংক্রান্ত অন্যান্য সুপারিশ মন্ত্রণালয়ে পেশ করতে বলা হয়েছে। এছাড়া নৌযান চলাচলের সময়সূচি, রোটেশন পদ্ধতি, কনজারভেন্সি ও বার্থিং ফি আদায় ও নৌযান সার্ভের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। অন্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সহিদুল ইসলাম ভূইয়া এতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৮৩৫ ঘ.