২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

সিরাজগঞ্জ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার জামতৈল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আব্দুল আওয়াল (৪০) এনায়েতপুর থানার আজুগড়া গ্রামের বাসিন্দা। বেলকুচি থানার ওসি মোস্তাফিজার রহমান বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় নসিমনের ধাক্কায় আউয়াল ঘটনাস্থলেই মারা যায়। নছিমনটি পালিয়ে গেছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৪৯ ঘ.