২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৩০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 09:44 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন। কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, সাধারণ ক্যাডারে ৪ হাজার ১৯ জন, সাধারণ ও করিগরি ক্যাডারে ৩ হাজার ৬৩১ জন এবং কারিগরি ক্যাডারে ১ হাজার ৪০০ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২০ জুন থেকে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংবাদমাধ্যমে জানিয়ে দেওয়ার পাশাপাশি প্রাথীদের ঠিকানায় ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠাবে পিএসসি। মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার পর সরকারি চাকরিতে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। ৩০তম বিসিএসে তিনটি ক্যাডারের মধ্যে সাধারণ ক্যাডারে ৮৩১টি, প্রফেশনাল ক্যাডারে ১ হাজার ৬৮৫টি এবং বিষয়ভিত্তিক ক্যাডারে ৫৬টি পদ রয়েছে। গত বছরের ৩০ জুলাই ১ লাখ ৪৭ হাজার ৯৮৮ জন প্রার্থী ৩০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ ১৪ হাজার ৪৭০ জন অংশ নেয় লিখিত পরীক্ষায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬০০ ঘ.

এ সম্পর্কিত আরো খবর

বিসিএস লিখিত পরীক্ষার ফল