২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে নির্বাচনী সংঘাতে আহত ১০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 10:08 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

কুড়িগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট এলাকায় চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর রহমান রোজেন ও তারিফুল ইসলাম শিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি কফিল উদ্দিন বুধবার সাংবাদিকদের জানান, রোজেনের পক্ষে প্রচারণা চালাতে যেয়ে তার ছোটভাই হিমু তারিকুল ইসলাম শিকদারের সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত হয় রোজেনসহ কমপক্ষে ১০ জন। বুধবার দুপুর পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি বলে জানান ওসি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওদিকে সংঘর্ষের ঘটনায় জড়িত দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে একই ইউনিয়নের অপর দুই চেয়ারম্যান প্রার্থী লতিফুজ্জামান রকেট ও রাশেদুন্নবী লালু। তারা দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই দাবিতে স্মারকলিপি দিয়েছে। আগামী ৮ জুন ভুরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩১ মে) থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজর ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬০০ ঘ.