২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীর মোহনপুর ও বাঘা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বুধবার দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 08:47 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

রাজশাহী, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর মোহনপুর ও বাঘা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বুধবার দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন। নিহতরা হলেন- মোহনপুরের ভাটোপাড়া গ্রামের সুকমন বেগম (৭০) ও চারঘাটের রওথা গ্রামের শাহারুল (৫০)। মোহনপুর থানার ওসি অহিদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে মোহনপুরের মৌগাছি বাজারের কাছে বালুভর্তি একটি ট্রাক ভুটভুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভুটভুটির যাত্রী সুকমন মারা যান। এ সময় আহত হয়েছে অন্তত পাঁচ জন। ওদিকে বাঘা থানার ওসি আমিনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে বাঘা-লালপুর সড়কের পাইকপাড়া নামক স্থানে একটি ট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভুটভুটির আট যাত্রী আহত হয়। তাদের হাসপাতালে নেওয়ার পথে শাহারুলের মৃত্যু হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৪১ ঘ.