২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 08:08 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

রংপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়দরগা ইউনিয়নের হাজিপুর গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম স্বপ্না রানী (২২)। পীরগঞ্জ থানার ভেণ্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে আদিবাসী স্বপ্নার তার স্বামী সুখেন্দ রায়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুখেন্দু স্ত্রীকে মারধর করেন। ভোর রাতে স্বপ্নার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ওই কর্মকর্তা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৪১০ ঘ.