সিরাজগঞ্জ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে বাস চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সড়কের ঝাঐল ওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আয়েশা খাতুন (৩৫) বেলকুচি উপজেলার তামাই কুটিপাড়া গ্রামের বাসিন্দা।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক (এসআই) নাসের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আয়েশা বিকাল সাড়ে ৫টার দিকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দূর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।
আয়েশার লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৩৭ ঘ.
bdnews24