২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে ডাকাতের হামলায় আহত ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা গ্রামে রোববার রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 04:21 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

নারায়ণগঞ্জ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা গ্রামে রোববার রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা টাকা ও স্বর্ণালংকারসহ চারলাখ টাকার মালামাল নিয়ে গেছে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে শিশুসহ আটজন আহত হয় বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে রয়েছেন- কবির হোসেন (৩৫), তার ছেলে ইমন (৬), আল আমিন (১০), ভাই জাকির হোসেন (৪০) ও জাকির হোসেনের স্ত্রী ইংরেজি বেগম (৩৫)। বাকিদের নাম জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় কবির হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, রাত ১টার দিকে চৈতনকান্দা গ্রামের পাওয়ারলুম ব্যবসায়ী কবির হোসেনের বাড়ির গেটের তালা ভেঙে ডাকাতরা ভেতরে ঢোকে। ঘরে ঢুকেই তারা বাড়ির লোকজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে আলামারীতে রাখা দুইলাখ ৮০ হাজার টাকা, পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন সেটসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৯ ঘ.