২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৯ অ্যানথ্রাক্স রোগী

পাবনার ফরিদপুর ও সিরাজগঞ্জের শাহজাদপুরে অ্যানথ্রাক্স বা তড়কা রোগে আক্রান্ত আরো নয় জনকে সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ফরিদপুরে ছয় জন ও শাহজাদপুরের তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

পাবনা/সিরাজগঞ্জ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর ও সিরাজগঞ্জের শাহজাদপুরে অ্যানথ্রাক্স বা তড়কা রোগে আক্রান্ত আরো নয় জনকে সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ফরিদপুরে ছয় জন ও শাহজাদপুরের তিন জন। পাবনা জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন খলিলুর রহমান সাংবাদিকদের জানান, আক্রান্ত ছয় জনের সবাই ফরিদপুর পৌর এলাকার বাসিন্দা। আক্রান্ত এলাকায় চিকিৎসকদের একটি দল পাঠানো হয়েছেঅ সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর রামচন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার নতুন করে তিন জন অ্যানথাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। এরা শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামের বাসিন্দা। আক্রান্তদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ৫ সদস্যের একটি দল মঙ্গলবার সকাল থেকে নমুনা সংগ্রহ শুরু করেছে। জেলা সিভিল সার্জন ডা. নাজিম উদ্দিন জানান, ডা. অপূর্ব চক্রবর্তীর নেতৃত্বে ৫ সদস্যের দলটি সকালে শাহজাদপুরে পৌঁছেছে। দলের সদস্যরা আগামী তিন দিন শাহজাদপুর ও উল্লাপাড়ায় অ্যানথ্রাক্স আক্রান্ত এলাকা পরিদর্শন ও নমুনা সংগ্রহ করবেন। সাধারণত অ্যানথ্রাক্স আক্রান্ত পশু জবাই, মাংস কাটা ও ধোয়া বা পরিষ্কার করার সময় অ্যানথ্রাক্সের জীবাণু মানুষে সংক্রমিত হয়। এ জন্য এসব ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬২০ ঘ.