২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িলে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

রাজধানীর গুলশানের কুড়িল বস্তিতে সোমবার দুপুরে গণপিটুনিতে মোশাররফ হোসেন মশা (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 08:34 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোন ডটকম)- রাজধানীর গুলশানের কুড়িল বস্তিতে সোমবার দুপুরে গণপিটুনিতে মোশাররফ হোসেন মশা (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ বলছে, মোশারফের বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে অন্তত নয়টি মামলা রয়েছে। দুপুর ১২টার দিকে গণপিটুনির শিকার হন মোশাররফ। তাকে বেলা ১টার দিকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, মোশাররফ মারা গেছেন। পুলিশ জানায়, সোমবার সকালে বস্তির কয়েকজনের কাছে চাঁদা দাবি না পেয়ে মোশাররফ তাদের মারধর করে। এনিয়ে বস্তিতে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ গেলে মোশাররফ বস্তির পাশে লেক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বস্তিবাসী ধরে তাকে ব্যাপক মারধর করে। গুলশান থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোশাররফ কুড়িল বস্তিসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/১৪৩০ ঘ.