মৌলভীবাজার, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে রোববার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত হয়েছেন।
একইদিন রাতে আরেকটি দুর্ঘটনায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহত হন।
নিহত রীনা রাণী দাশ (৩৫) উপজেলার সাধুহাটি গ্রামের বাসিন্দা।
আহত আওয়ামী লীগ নেতা এমএ মনিরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, ঢাকা-সিলেট মহাসড়কে মৌলভীবাজার সদরের জুগিডর এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিএনজি অটোরিকশা ও টেম্পুর মুখোমুখী সংঘর্ষে রীনা রাণী নিহত হন।
পুলিশ সিএনজি অটোরিকশা ও টেম্পু আটক করেছে। দুই চালক পালিয়ে গেছে বলে ওসি জানান।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে শ্রীমঙ্গলের ভৈরববাজার এলাকায় রাত ১০টার দিকে মৌলভীবাজারগামী একটি যাত্রীবাহী বাস মনিরকে বহনকারী প্রাইভেটকারকে চাপা দেয়।
দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায় বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪০ ঘ.
bdnews24