২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাংবাদিক হাউজিং সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত

চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের নির্বাচনে নুরুল আমিন সভাপতি ও আবিদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের নির্বাচনে নুরুল আমিন সভাপতি ও আবিদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। এই নির্বাচনে প্রধান কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন পাঁচলাইশ থানা সমবায় কর্মকর্তা মুরাদ হোসেন। সন্ধ্যায় তিনি ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে নুরুল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আবিদ হোসেন পেয়েছেন ১১৬ ভোট, তার প্রতিদ্বন্দ্বী সুখময় চক্রবর্তী পেয়েছেন ৫৯ ভোট। নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি পদে শামসুল হক (১১৯ ভোট), সদস্য পদে দিদারুল আলম (১১০), যীশু রায় চৌধুরী (৯৮) এবং নূর উদ্দিন আহমদ (৮৬ ভোট)। এই নির্বাচনে ২১১ জন ভোটারের মধ্যে ১৭৬ জন ভোট দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/২১১৪ ঘ.