২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গাঁজাসহ আটক তিন

বরিশালে ১২ কেজি গাঁজাসহ তিন 'মাদকব্যসায়ী'কে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

বরিশাল, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে ১২ কেজি গাঁজাসহ তিন 'মাদকব্যসায়ী'কে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৫টায় নগরীর স্টিমারঘাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- ব্রাহ্মণবাড়ীয়ার কৈ-খোলা এলাকার কবির হোসেন (২৫), বগুরামপুর এলাকার রুহুল আমিন (২২) ও কুমিল্লার লাকসাম উপজেলার সোহল (১২)। কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি সি-ট্রাক থেকে ১২ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫৫ ঘ.