২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক শ্রমিকদের অবরোধ আরিচা সড়কে

মানিকগঞ্জে ট্রাক শ্রমিকদের অবরোধের কারণে শনিবার ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিলো। এতে দুপুরে সড়কে যানজট সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 08:45 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

মানিকগঞ্জ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে ট্রাক শ্রমিকদের অবরোধের কারণে শনিবার ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিলো। এতে দুপুরে সড়কে যানজট সৃষ্টি হয়। এক সহকর্মীকে মারধরের প্রতিবাদে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক শ্রমিকরা অবরোধ করে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। অবরোধের কারণে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। স্থানীয়রা জানায়, কথা কাটাকাটির জের ধরে বাস স্ট্যান্ডে বেলা ১২টার দিকে ট্রাকচালক হালিম মোল্লাকে মারধর করে টেম্পুশ্রমিকরা। এরপর ট্রাকশ্রমিকরা রাস্তায় অবস্থান নেয়। দুপুর দেড়টার দিকে পুলিশ অবরোধ তুলে দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয় বলে মানিকগঞ্জের ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহমুদ মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ ৭/৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। তবে ২টার দিকে যানজট কমে আসে বলে বলে মুরাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০০ ঘ.