সিলেট, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে র্যাব সদস্যরা বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করেছে। এর আনুমানিক মুল্য প্রায় চার কোটি ২২ লাখ ৪৭ হাজার ৬৬৭ টাকা।
বৃহস্পতিবার বিকালে সিলেট শহরতলীর ইসলামপুর এলাকায় র্যাবের অভিযানে উদ্ধারকৃত পরিত্যক্ত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে চার কেজি হেরোইন, দুই হাজার ১০৯ বোতল বিদেশি মদ, ৫৫৯ বোতল ফেনসিডিল, ১৬ বোতল জেনোসিডিল, ৬৫ বোতল বিদেশি মদ, ১৩০ বোতল বিয়ার, ১৯ বোতল কক্সিডাইল, ২০১ লিটার চোলাই মদ, ৩৬ কেজি গাঁজা ও ৩৫৯ বোতল রিকোডেক্স।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার অমূল্য ভূষন বডুয়া, র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার সৈয়দ অনঘ, উপ-অধিনায়ক স্কোয়াডন লীডার ফজলে শাহীন হক, সিলেটের মুখ্য বিচারিক হাকিম মো. রোকন উদ্দিন কবির এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৫৮ ঘ.
bdnews24