২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত এসপি পদে ৩৩ কর্মকর্তার পদোন্নতি

অতিরিক্ত পুলিশ সুপার (্এসপি) পদে ৩৩ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত পুলিশ সুপার (্এসপি) পদে ৩৩ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ কথা জানানো হয়। এতে বলা হয়, সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে অতিরিক্ত এসপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি প্রাপ্তরা হলেন- ঢাকা সিআইডির সহকারী পুলিশ সুপার পংকজ ভট্টাচার্য, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (বর্তমানে হাইতি-২ মিশনে কর্মরত) ফরিদা ইয়াসমিন, খাগড়াছড়ি মহালছড়ি ১০ম এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহাবুবুর রহমান, রাজশাহী সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. এনামুল কবির, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন, সিলেট ৮ম এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, রাজশাহী সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম আযাদ, টাঙ্গাইল পিটিসির সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, পুলিশ সদরদপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, ঢাকা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার নাবিলা জাফরিন রীনা, পিরোজপুর সদরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, পুলিশ সদরদপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম, ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার, বগুড়া ৪র্থ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.সায়ফুজ্জামান ফারুকী, শিল্পাঞ্চল পুলিশ রেঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবিদা সুলতানা, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাশিদা বেগম, কেএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান, আরএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, ঢাকা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা স্পেশাল বাঞ্চের (এসবি) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইলিয়াস, ঢাকা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম ৯ম এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ, ঢাকা সিআইডির সহকারী পুলিশ সুপার মো.লুৎফর রহমান, গাজীপুর টঙ্গী শিল্প এলাকার সিনিয়র সহকারী পুলিশ সুপার এবিএম মনোয়ারুল ইসলাম, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. জানে আলম খান, ঢাকা সিআইডির সহকারী পুলিশ সুপার কেএম আফরোজা বেগম, ঢাকা সিআইডির সহকারী পুলিশ সুপার মাহসুরা বেগম, র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম এনামুল হক, ঢাকা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইসমাইল হোসেন, ঢাকা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আরমান আলী, ঢাকা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মোমিন হোসেন এবং র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার দেওয়ান মো. রেজাউল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮৪০ ঘ.