২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ যুগ্ম-জেলা জজের পদোন্নতি, ২৫ কর্মকর্তা বদলি

দশ জন যুগ্ম-জেলা জজকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা জজ করা হয়েছে। এছাড়া জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং যুগ্ম-জেলা জজ ও সমপর্যায়ের ২৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করেছে আইন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ জন যুগ্ম-জেলা জজকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা জজ করা হয়েছে। এছাড়া জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং যুগ্ম-জেলা জজ ও সমপর্যায়ের ২৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করেছে আইন মন্ত্রণালয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে জেলা জজ ও সমপর্যায়ের ৬ জন, অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের ১৩ জন এবং যুগ্ম-জেলা জজ ও সমপর্যায়ের ৬ কর্মকর্তা রয়েছেন। আইন মন্ত্রণালয় সোমবার এসব বদলির আদেশ জারি করে। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সরকার বিচার বিভাগীয় কর্মকর্তা পদে রদবদল করেছে। জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মো. গোলাম কিবরিয়াকে গাইবান্ধার জেলা ও দায়রা জজ; মাদারীপুরের জেলা ও দায়রা জজ মো. আতাউর রহমানকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ; কুমিল্ল