২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: ২৮ মে মাঠে নামছে ম্যাজিস্ট্রেট

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরিবেশ তদারকিতে ২৮ মে থেকে প্রতি উপজেলায় তিনজন করে ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরিবেশ তদারকিতে ২৮ মে থেকে প্রতি উপজেলায় তিনজন করে ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। আগামী ৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে দেশের ৪১৪ উপজেলার ৩৮১৩টি ইউপিতে নির্বাচনের কথা রয়েছে। ছহুল বলেন, "নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রাখতে প্রতি উপজেলায় দুই জন করে নির্বাহী ও একজন করে বিচারিক হামিক নিয়োজিত থাকবে।" নির্বাচনের আগে-পরে নির্বাহী হাকিম ৫ দিন ও বিচারিক হাকিম ৪ দিন সংশ্লিষ্ট উপজেলায় দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। ইসির এই কমিশনার জানান, ইউপি নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে মোট আটশ' ২৮ জন নির্বাহী ও চারশ' ১৪ জন বিচারিক হাকিম নিয়োজিত থাকবেন। নির্বাচনী আইনে আচরণ বিধি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং নির্বাচনী অপরাধের জন্য দুই থেকে সাত বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। প্রথম দফায় অুষ্ঠিত ইউপি নির্বাচনে প্রতি উপজেলায় একজন করে নির্বাহী ও বিচারিক হাকিম দেওয়া হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২১১২ ঘ.