২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরকলে নিহত ইউপিডিএফ নেতার লাশ উদ্ধার

রাঙামাটির বরকলে সংঘর্ষে নিহত ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা অনিমেষ চাকমার লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 05:50 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

রাঙামাটি, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বরকলে সংঘর্ষে নিহত ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা অনিমেষ চাকমার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সংঘর্ষের পর সংগঠনটির আরো দুজন কর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। পার্বত্য শান্তিচুক্তিবিরোধী পাহাড়ি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ হতাহতের জন্য শান্তিচুক্তির পক্ষের দল জনসংহতি সমিতিকে দায়ী করে আসছে, যদিও জনসংহতি সমিতি তা নাকচ করেছে। শনিবার সকাল ৮টার দিকে শুভলং ইউনিয়নের নারাইছড়িস্থ মিতিঙ্গাছড়ি এলাকায় পাহাড়ি দুই সংগঠনের মধ্যে বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ জানায়। ইউপিডিএফ বলছে, এতে তাদের সংগঠনের চার জন নিহত হয়। বরকল থানার উপপরিদর্শক মোহাম্মদ ইদ্রিস সাংবাদিকদের বলেন, রোববার সকালে ঘটনাস্থল থেকে কিছু দূরে কাপ্তাই হ্রদ থেকে এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তিনটি লাশ উদ্ধার করা হলো। শনিবার প্রবীণ চাকমা ও নবদ্বীপ চাকমা নামে দুই ইউপিডিএফকর্মীর লাশ উদ্ধার করা হয়। অনিমেষের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রতিবাদে ইউপিডিএফ সোমবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা নৌ ও সড়ক পথ অবরোধের ডাক দিয়েছে। এক যুগ আগে সন্তু লারমা সরকারের সঙ্গে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের পর এর বিরোধিতা করে গড়ে ওঠে ইউপিডিএফ। এরপর দুটি দলের বিরোধে পাহাড়ে অনেক রক্তক্ষয় হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৫ ঘ.

এ সম্পর্কিত আরো খবর