২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের হনুমান বস্তি নিয়ে মতবিনিময়

রংপুরের হনুমানতলা বস্তির জায়গা নিয়ে জেলা প্রশাসন, পৌরসভা ও বস্তিবাসীদের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 06:13 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

রংপুর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের হনুমানতলা বস্তির জায়গা নিয়ে জেলা প্রশাসন, পৌরসভা ও বস্তিবাসীদের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদও উপস্থিত ছিলেন। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। রংপুর শহরের হনুমানতলা এলাকায় প্রায় ১১ একর জমিতে দীর্ঘ ৪০ বছর ধরে প্রায় চার হাজার পরিবার বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছে। জমির লিজ বাবদ প্রতিবছর রংপুর পৌরসভা কর্তৃপক্ষকে খাজনা দিয়ে আসছে বলে সভায় বস্তিবাসীরা দাবি করে। এই বস্তির পাশেই পৌর কর্তৃপক্ষ প্রায় ৩ বছর আগে হকারদের পুনর্বাসনের জন্য 'এরশাদ হর্কাস মার্কেট' নির্মাণ করে। সেখানে প্রায় ৮০০ দোকান রয়েছে। বৈঠকে জেলা প্রশাসক এ বি এম এনামূল হক কাগজপত্র দেখিয়ে বলেন, জায়গাটি জেলা প্রশাসনের। রংপুর উন্নয়নের জন্য স