২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বজ্রপাতে নিহত ২

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শনিবার দুপুরে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

গাইবান্ধা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শনিবার দুপুরে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে চারজন। নিহত শাহজাহান ফকির (৩৬) উপজেলার বরুলচর গ্রামের আফছান ফকিরের ও আলী আজগর (৪৫) দেলুয়াবাড়ী গ্রামের আ. জলিলের ছেলে। আহতরা হলেন- আব্দুল আলিম, জাকের মোল্লা, হবি শেখ ও কাশেম আলী। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফুলছড়ি থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে বরুলচর গ্রাম থেকে নৌকায় ফুলছড়ি হাটে যাওয়ার পথে বজ্রপাতে আহত হয়ে শাহজাহান নদীতে পড়ে যান। বিকাল সাড়ে ৪টার দিকে খোঁজাখুজির পর নদীতে তার লাশ পাওয়া যায়। একই সময়ে দেলুয়াবাড়ী গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন আলী আজগর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯২০ ঘ.