ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর শ্যামপুরে গুলিতে আহত হয়েছেন এক ব্যক্তি।
আহত গাজী মাসুদুর রহমান (৫০) শ্যামপুরে থাাকেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পোস্তগোলা মার্কেট এর সামনে সন্ত্রাসীরা তাকে গুলি করে বলে তার স্বজনরা জানিয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে শ্যামপুর থানার এসআই আবেদুর রহমান মাসুদুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
তার বুকের বাম পাশে, বাম বাহুতে ও পেটের ডানপাশে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মাসুদুর রহমানের স্ত্রী শামীম আরা বেগম সাংবাদিকদের জানান, তার স্বামী সকাল ১০টায় অফিসের উদ্দেশে তিনি বের হন।
আল আমিন গ্র"পের কর্মকর্তা মাসুদুরের ওপর হামলার কারণ সম্পর্কে তার স্ত্রী কোনো ধারণা দিতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫১০ ঘ.
bdnews24