গোপালগঞ্জ, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছাড়া বাজারে আগুনে নয়টি দোকান পুড়ে গেছে।
শনিবার ভোররাত ৪টার দিকে বাজারের ব্যবসায়ী নির্ভিক শেখের মুদি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে পুলিশ জানিয়েছে।
কাশিয়ানী থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান জানান, গোপালগঞ্জ দমকল বাহিনীর একটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩৩৪ ঘ.
bdnews24