চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় টেম্পো উল্টে জাভেদ হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই যাত্রী।
শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কর্ণফুলী থানার ওসি আসলাম হোসেন।
আহতরা হলেন- জাকির হোসেন (২০) ও মো. মোমিন (১৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমইউএস/কেএমএস/১৬৫৭ ঘ.
bdnews24