২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ১ লাখ ৬০ হাজার মিটার জাল আটক

চাঁদপুরে মেঘনা নদীতে ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩টি 'চাই' আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 11:11 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

চাঁদপুর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩টি 'চাই' আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. সাইফুর রহমানের নেতৃত্বে বুধবার ভোর ৫টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। মেঘনা নদীর মোহনা, বহরিয়া, হরিণা, মাদ্রাসাঘাট, লগ্নিমারাচর, আনন্দবাজার, রাজরাজেশ্বরসহ কয়েকটি স্থানে এই অভিযান চালানো হয়। সাইফুর রহমান জানান, আটককৃত কারেন্ট জালের মূল্য ৯১ লাখ ২০ হাজার টাকা এবং ৩টি 'চাই' এর মূল্য ৩০ হাজার টাকা। এসব 'চাই' দিয়ে নদীতে অবাধে পাঙ্গাশের পোনা নিধন চলছিল। আটককৃত কারেন্ট জাল জেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ অভিযানের সময় কেউ আটক হয়নি বলে কোস্টগার্ড কমান্ডার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭১০ ঘ.