২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় মঙ্গলবার বজ্রপাতে দুই জন মারা গেছে। আহত হয়েছে তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

হবিগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের চুনারুঘাট ও বানিয়াচং উপজেলায় মঙ্গলবার বজ্রপাতে দুই জন মারা গেছে। আহত হয়েছে তিন জন। নিহতরা হলেন- চুনারুঘাটের ইকরতলী গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. আহাদ আলী (১৪) ও বানিয়াচংয়ের আমীরখানী গ্রামের আব্দুল কাদিরের ছেলে সারোয়ার হোসেন (২৩)। আহতরা হলেন- আহাদ আলীর ভাই শাহিন মিয়া (২১) ও লিটন মিয়া (১০) এবং সারোয়ারের ভাই দেলোয়ার হোসেন (২০)। বানিয়াচং থানার ওসি মাকসুদুল মোনিম সাংবাদিকদের জানান, দুপুর ৩টার দিকে বৃষ্টির সময় আমীরখানী গ্রামের সারোয়ার ও তার ছোট ভাই দেলোয়ার গ্রামের পাশের আমীরখানী হাওরে ধানের খলায় কাজ করছিলেন। ওই সময় বজ্রপাতে দুই ভাই আহত হয়। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, সারোয়ার মারা গেছেন। দেলোয়ারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। চুনারুঘাট থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান জানান, সকাল ৭টার দিকে ঝড়ের সময় আহাদ ও তার দু'ভাই শাহিন ও লিটন (১০) বাড়ির বাইরে বের হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই আহাদ মারা যায়। আহতদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮১০ ঘ.