২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিক্ষণ পেল জাহাজ ভাঙা শিল্পের পাঁচশ শ্রমিক

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিপ ইয়ার্ডে কর্মরত পাঁচশ ৩০ শ্রমিক-কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 05:21 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিপ ইয়ার্ডে কর্মরত পাঁচশ ৩০ শ্রমিক-কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নগরীর হালিশহর 'যুব একাডেমি'তে প্রশিক্ষণার্থী শ্রমিকদের বিতরণ করেন পরিবেশ অদিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জাফর আলম। পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, কারখানা পরিদর্শক অধিদপ্তর, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং মেরিন একাডেমির সমন্বয়ে গঠিত প্রশিক্ষক দল জাহাজ ভাঙা শিল্পের পাঁচশ ৩০ শ্রমিককে প্রশিক্ষণ দিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। জাফর আলম বলেন, পরিবশে রক্ষায় জনগণ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। জাহাজ ভাঙা শিল্পের শ্রমিকদের সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। তিনি বলেন, যে কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারেন তবে তাকে পরিবেশর ভারসাম্য রক্ষা করতে হবে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সভাপতি হেফাজুতুর রহমানের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠান হয়। এতে শিল্পমন্ত্রী দিলীপ বড়